দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে বল হাতে দারুণ পারফরম্যান্স করছে বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারণে তাদের লড়াই সাময়িক বন্ধ রয়েছে।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টি আসার আগে ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। মিলার ২৩ ও ডুমিনি ৮ রান নিয়ে অপরাজিত আছেন।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মুস্তাফিজুর রহমানের তোপের মুখ পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ডি কককে (৭) বোল্ড করে দেন এই তরুণ পেসার।

অষ্টম ওভারের প্রথম বলেই আঘাত হানেন সাকিব। তার বলে মুশফিকের হাতে ক্যাচ আউট হন ওয়ানডাউনে মাঠে নামা ডু প্লেসিস। মাঠ ছাড়ার আগে ১৭ বলে ৬ রান করেন তিনি।

১২তম ওভারে সাকিবের বলে আমলা ক্যাচ তুলে দিলেও সেটি হাতে আটকতে রাখতে পারেননি সাব্বির। তবে ১৪তম ওভারে সাকিবের বলেই মুশফিকের তালুবন্দী হন আমলা।

১৬তম ওভারে রুশোকে বিদায় করেন মাহমুদুল্লাহ। এবারও ক্যাচ ধরেন উইকেটরক্ষক মুশফিক।

জেডআই