বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আজ মঙ্গলবার ঢাকা আসছে জাপান অনূর্ধ্ব-২১ দল। বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুর ১২.৪০টায় মি: টিজি-৩২১ ফ্লাইটে করে ঢাকায় আসবেন জাপান দল। ঢাকায় এসে তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুশীলন করবে।

এদিকে জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে অংশ নিতে বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলাম মামুন রাত ৯.৪০টায় ভারত থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। মঙ্গলবার তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন।

জাপান অনূর্ধ্ব-২১ জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে আগেই ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের নিয়ে বেশ কিছু দিন ধরে অনুশীলন করে যাচ্ছেন কোচ সাইফুল বারী টিটু।

বাংলাদেশ প্রাথমিক দল : মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মোহাম্মদ তকলিস আহমেদ, শাখাওয়াত হোসেন রনি, জামাল ভুইয়া, আতিকুর রহমান মিশু, নাসিরুল ইসলাম নাসির, শহিদুল আলম, জাহিদ হোসেন, রাসেল মাহমুদ লিটন, মাজহারুল ইসলাম, রায়হান হাসান, লিংকন,  মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মোনায়েম খান রাজু, তপু বর্মণ, ওয়াহেদ আহমেদ, আরিফুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, হেমন্ত কুমার ভিনসেন্ট ও মিঠুন চৌধুরী।

এমকে