বাংলাদেশের ওপেনিং জুটির সমস্যা নতুন নয়। সমস্যাটি সমাধান না করে ধারাবাহিকতা বজায় রেখেছে টাইগাররা। প্রমাণ মিলছে শ্রীলংকার বিপক্ষে চলতি সিরিজেও। প্রথম ওয়ানডেতে রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন এনামুল হক। এবার দ্বিতীয় ওয়ানডেতে শূন্য রানে ব্যাট নিয়ে মাঠ ছেড়েছেন শামসুর রহমান।
বৃহস্পিতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ বাঁচানোর লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে স্বাগতিকদেরকে ২৯০ রানের লক্ষ্য বেধে দিয়েছে টসজয়ী শ্রীলংকা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে এক উইকেট হারিয়ে ৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৫ রান করা এনামুল হকের সঙ্গে ১ রান নিয়ে ক্রিজে আছেন মুমিনুল হক।
খেলা
রান নয়, ব্যাট নিয়ে মাঠ ছেড়েছেন শামসুর
বাংলাদেশের ওপেনিং জুটির সমস্যা নতুন নয়। সমস্যাটি সমাধান না করে ধারাবাহিকতা বজায় রেখেছে টাইগাররা। প্রমাণ মিলছে শ্রীলংকার বিপক্ষে চলতি সিরিজেও। প্রথম ওয়ানডেতে রানের খাতা





