ক্রিকেট বিশ্বে তিন মড়লের প্রস্তাবিত মডেল পুরোপুরি কার্যকর হয়নি। ফলে বাংলাদেশর টেস্টের দ্বি-স্তর নীতির নিয়মে বন্দি হতে হচ্ছে না। টাইগারদের আর টেস্ট খেলা নিয়ে শঙ্কায় পড়তে হচ্ছে না। তবে নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভায় ক্রিকেট খেলার নিয়মে পরিবর্তনের জন্য নয়টি সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১. ২০১৪ সালের জুনে আইসিসির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হবেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) থেকে।
২. এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হবেন অস্ট্রেলিয়া থেকে। আর ফাইন্যান্স ও কমার্শিয়াল অ্যাফেয়ার্সে চেয়ারম্যান হবেন ইংল্যান্ড থেকে।
৩. প্রতি চার বছরে তিনটি আইসিসি ইভেন্ট হবে।
৪. টেস্ট চ্যাম্পিয়নশিপের বদলে আবার ফিরে আসছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।
৫. আইসিসির সব সদস্য দেশ নিজেদের যোগ্যতা অনুযায়ী ক্রিকেটের তিন ফরম্যাটে খেলার সুযোগ পাবে। কোনো দেশকে বাড়তি সুবিধা নয় কিংবা সদস্য পদেও হেরফের আনা হবে না।
৬. টেস্ট ক্রিকেটকে বাঁচাতে আলাদা ফান্ড করা হবে, যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতকে বাদ দিয়ে বাকিদের বছরে নির্দিষ্ট অর্থ দিতে হবে।
৭. ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির দ্বি-পাক্ষিক ট্যুর প্লান বিমার আওতায় আনা হবে।
৮. টেস্টে দ্বি-স্তর নীতি এখনই গ্রহণ করা হচ্ছে না।
৯. আইসিসির অর্জিত লভ্যাংশ বণ্টনে বিশেষ কমিটি গঠন করা হবে।
ঢাকা, ২৭ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম) // এসআর
খেলা
ক্রিকেটে কিছু নিয়মের পরিবর্তন আসছে
ক্রিকেট বিশ্বে তিন মড়লের প্রস্তাবিত মডেল পুরোপুরি কার্যকর হয়নি। ফলে বাংলাদেশর টেস্টের দ্বি-স্তর নীতির নিয়মে বন্দি হতে হচ্ছে না। টাইগারদের আর টেস্ট খেলা নিয়ে শঙ্কায় পড়তে হচ্ছে না। তবে নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে।





