বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচের আগে সরফরাজদের ৩টি পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান।
কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সরফরাজ আহমেদ প্রধানমন্ত্রীর পরামর্শ মানেননি।
ভারতীয়দের শক্ত ব্যাটিং লাইন আপের সামনে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক। তাছাড়া প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ না শুনে বোধ হয় আরো বড় অন্যায় করেছেন সরফরাজরা।
অবশ্য ক্রিকেট কিংবদন্তীকে অমান্য করার মাসুলও গুনতে হচ্ছে পাক ক্রিকেটারদের। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে যেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা তাদের বল নিয়ে রীতিমত ছেলেখেলা করছেন।
তিনি তার টুইটার পেজে পোস্ট করেন, “ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সকল ভয়ভীতি মন থেকে সরিয়ে রাখতে হবে। কারণ ভয়ই ম্যাচে নেতিবাচক প্রভাব ফেলবে, যা ম্যাচে রক্ষণশীল ও ভুলে প্রতিপক্ষকে এগিয়ে দেবে। এটাই সরফরাজ এবং পাকিস্তান দলের জন্য আমার পরামর্শ।”
ইমরান খান তার টুইটার পেজে সিরিজ পোস্ট করেন। তার মধ্যে সরফরাজদের জন্য ৩টি পরামর্শ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ইমরান খানের পরামর্শ:
১. জেতার মনমানুষিকতা নিয়ে খেলতে হবে সরফরাজদের। বিশেষ করে দলের স্প্যাশালাইস্ট ব্যাটসম্যান ও বোলারদের। কারণ চাপের মুখে পারফর্ম করা কঠিন।
২. বৃষ্টির কারণে উইকেট যদি স্যাঁতস্যাতে না থাকে। তাহলে সরফরাজকে টসে জিতে আগে ব্যাটিং নিতে হবে।
৩. শেষ পরামর্শ, যদিও ভারত আজকের ম্যাচে ফেবারিট, তারপরও তাদের বিপক্ষে মাঠে নামার আগে ভয়কে দূর করতে হবে। ম্যাচে সেরাটা দিতে হবে এবং লড়াই করতে হবে। ম্যাচের ফল যা হয় হবে। তা দেখা যাবে।
পরিসংখ্যানে ভারত-পাকিস্তান: মোট ম্যাচ: ১৩১, ভারত জয়ী: ৫৪, পাকিস্তান জয়ী: ৭৩, পরিত্যক্ত: ৪।
বিশ্বকাপ পরিসংখ্যান: মোট ম্যাচ: ৬, ভারত জয়ী: ৬, পাকিস্তান জয়ী: ০।
আঙুলে চোট পাওয়া শিখর ধাওয়ানের পরিবর্তে ভারতের একাদশে জায়গা পেয়েছেন বিজয় শঙ্কর। অর্থাৎ ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হবেন লোকেশ রাহুল। অলরাউন্ডার শঙ্কর খেলবেন চারে। পাকিস্তান তাদের একাদশে বদল এনেছে দুটি। ফিরেছেন শাদাব খান ও ইমাদ ওয়াসিম। বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি ও আসিফ আলী।
ভারত একাদশ: লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ।
পাকিস্তান একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির, হাসান আলী।
এমবি





