প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্টে ড্র করার হাতছানি বাংলাদেশের সামনে। সে লক্ষ্যে খুলনা টেস্টের পঞ্চম ও শেষ দিনে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ড জুটিতে চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল বিনা উইকেটে ২৭৩ রান। পাকিস্তানের থেকে ২৩ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। তামিম ১৩৮ ও ইমরুল ১৩২ রানে অপরাজিত ছিলেন।
সেখান থেকে শনিবার শেষ দিনে ব্যাটিংয়ে নেমেছেন তামিম ও ইমরুল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩২০ রান। তামিম ১৬০ ও মুমিনুল ৫ রান নিয়ে ব্যাট করছেন। ২৪ রানের লিড নিয়েছে বাংলাদেশ। ১৫০ রান করে ফিরেছেন ইমরুল।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩২ রানের জবাবে ৬২৮ রান করে পাকিস্তান।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে আগের আট টেস্টের সবকটিতেই হেরেছে বাংলাদেশ।
কেএইচ





