ইনিংসের দ্বিতীয় বলেই চামু চিবাবাকে বোল্ড করে বিদায় করেছেন মুস্তাফিজুর রহমান। হোয়াইটওয়াশ এড়াতে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ ওভারশেষে জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেটে ৪ রান। রেগিস চাকাবা ও ক্রেইগ আরভিন এখনো রানের খাতা খুলতে পারেননি।
মিরপুরে এর আগে তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহর ফিফটিতে ৯ উইকেটে ২৭৬ রান করেছে মাশরাফি বিন মুর্তজার দল।
১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়া ইমরুল ও তামিম- দুজনের ব্যাট থেকেই রান আসে ৭৩ করে। আর মাহমুদউল্লাহ ৪০ বলে ৫২ রানের ইনিংস খেলেন। এ ছাড়া মুশফিকুর রহিম ২৮ ও লিটন দাস ১৭ রান করেন।
এসএইচ





