ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ড্যারেন স্যামি বলেছেন, তার দল এখন জয়ের ধারায় ফিরেছে। এ জয়কে অব্যাহত রাখতে চান তার দলের খেলোয়াড়রা। আপাতত তাদের লক্ষ্য সেমিফাইনাল ম্যাচের দিকে। তবে মুল লক্ষ্য ফাইনাল খেলা।
বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ক্যারিবীয় দলের এই অধিনায়ক বলেন, আমরা এ টুর্নামেন্টে বিভিন্ন দলের সঙ্গে খেলেছি। আমাদের লক্ষ্য এখন পরের ম্যাচের দিকে। আর ক্রিকেট এমন একটি বিষয় যার সর্ম্পকে আগে থেকে কিছু বলা যায় না। আমরা ভালো ক্রিকেট খেলছি। আমরা প্রতিপক্ষকে সম্মান করি। আগামীকাল ভালো কিছু করার চেষ্টা করবো।
মঙ্গলবার মিরপুরে অনুষ্ঠিত শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টিম স্পিরিট বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা কাজে লাগতে হবে এবং আশা করি পারব। টুনামেন্টে আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। শেষ তিন ম্যাচ জিতে আমাদের আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে। অনেক কিছু করা সম্ভব এই ক্রিকেটে। টি-টোয়েন্টি এমন এক ফরর্মেটের খেলা যেখানে যেকোন কিছু ঘটতে পারে। (সেমি ফাইনালের প্রতিপক্ষ) শ্রীলংকার বিপক্ষে কি করতে হবে সেটা আমরা জানি।
শ্রীলংকা দলে ভালো স্পিনার আছে। শেষ ম্যাচে হেরাথ পাঁচ উইকেট নিয়েছে। এসব বিষয় নিজেদের পরিকল্পনার মধ্যে রয়েছে উল্লেখ করে স্যামি বলেন, এগুলো সামলানোর মতো ক্ষমতা আমাদের রয়েছে। আমরা জানি কিভাবে তাদের মোকাবেলা করতে হবে। শেষ দুই ম্যাচে জয়ের পর খেলোয়াড়রা আত্মবিশ্বাসী।
সম্প্রতি নিজের আগ্রাসী ব্যাটিং প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘শেষ তিন চার ওভারে ত্রিশ/চল্লিশ রান করা কঠিন। আমি চেষ্টা করি উইকেটে টিকে থাকার। ভালো একটি ইনিংস খেলার চেষ্টা করি। ফিনিশিংটা যাতে ভালো হয় সেদিকে খেয়াল রাখি। আমি কিছু ক্ষেত্রে উন্নতি করেছি। ব্রাভো ও রাসেল সর্মথন দিয়েছে তাই হয়তো অল্প বলে বেশি রান করাটা সম্ভব হয়েছে।
টিম স্পিরিট ও দলের মধ্যে ঐক্য থাকাটা অনেক জরুরী উল্লেখ করে তিনি বলেন, ১১ জন মাঠে থাকে। তবে দুই জন ভালো করলেই অনেক কিছু করা সম্ভব।[b]
ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
খেলা
আমাদের মূল লক্ষ্য ফাইনাল
ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ড্যারেন স্যামি বলেছেন, তার দল এখন জয়ের ধারায় ফিরেছে। এ জয়কে অব্যাহত রাখতে চান তার দলের খেলোয়াড়রা। আপাতত তাদের লক্ষ্য সেমিফাইনাল ম্যাচের দিকে। তবে মুল লক্ষ্য ফাইনাল খেলা।





