ফুটবলে শক্তিমত্তা আর র‍্যাঙ্কিংয়ে মিসর থেকে যোজন যোজন পিছিয়ে জিম্বাবুয়ে। তবে সবাইকে অবাক করে ম্যাচের ২০ মিনিটে জিম্বাবুয়ে লিড পায় প্রিন্স দুবের গোলে। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ওমর মারমৌশের গোলে স্কোর লেভেল করে ফেলে মিসর। কিন্তু মিসর জয়সূচক গোলটির দেখা পায় ইনজুরি টাইমের প্রথম মিনিটে। বক্সের ভেতর বাঁ পায়ের ক্ষিপ্রগতির শটে জিম্বাবুয়ের ৪০ বছরের গোলরক্ষক ওয়াশিংটন আরুবিকে বোকা বানিয়ে জাল কাঁপিয়ে দেন সালাহ। তাতেই জয়ের উচ্ছ্বাসে ভেসে মাঠ ছাড়ে দ্য ফারাওরা।

মারাক্কেশে গ্রুপের অন্য ম্যাচে অ্যাঙ্গোলাকে ২-১ গোলে ধরাশায়ী করেছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে টানা ছয় ম্যাচ পর জয়খরা কাটলো ‘বাফানা বাফানা’দের। আর কাসাব্লাঙ্কায় ‘এ’ গ্রুপের মালি-জাম্বিয়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে থেকে গেছে অমীমাংসিত।

এনএইচ