সোমবার (২৭ অক্টোবর) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
সালাহ উদ্দিন আহমদ কী কারণে আইন মন্ত্রণালয়ে যাবেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে একটি সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে কোনও বিষয়ের ওপর আলাপ করতে যাবেন তিনি।
এমএম
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। মঙ্গবার (২৮ অক্টোবর) বিকাল ৪টা ৩০ মিনিট সচিবালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
সালাহ উদ্দিন আহমদ কী কারণে আইন মন্ত্রণালয়ে যাবেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে একটি সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে কোনও বিষয়ের ওপর আলাপ করতে যাবেন তিনি।
এমএম
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
দেশের তিনজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যারা নিজ নিজ কর্ম ও উদ্যোগে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাক্ষাৎকালে অনুপ্রেরণাদায়ীদের ভূয়সী প্রশংসার পাশাপাশি তাদের দিলেন উৎসাহ এবং আশ্বাস।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাতে বাংলাদেশ-চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে; জামায়াতের পক্ষ থেকে রাষ্ট্রদূতের বিদায়ী সময়ে রাজনৈতিক সংলাপ ও সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করা হয়।
বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলোর অতিরিক্ত সার্ভিস চার্জ নেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে জারি করা রুলের শুনানি হবে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর)।
পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভকে ঘিরে অস্থিরতা তৈরির অভিযোগ উঠেছে কয়েকজন শিল্পমালিকের বিরুদ্ধে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা রয়েছেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীরাও এতে জড়িত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা।
ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে ঢাকার মিরপুর, আশুলিয়া, কালিয়াকৈর, গাজীপুর, নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সোমবার সকাল থেকে তারা সড়ক আবরোধ করে বিক্ষোভ করেন। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে।
রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে প্রায় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ২২ জন।