যুক্তরাষ্ট্রের সাবেক বক্সিং তারকা মোহাম্মদ আলীকে আবারও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে তার অবস্থা এখন স্বাভাবিক আছে বলে জানিয়েছেন তার পরিবারের মুখপাত্র।
তিনবারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সার মোহাম্মদ আলী এর আগে দীর্ঘ দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসা নেন। এ মাসের শুরুতে হাসপাতাল থেকে ছারপত্র পান তিনি। কিন্তু আবার অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় হাসাপাতালে নিয়ে আসা হয়।
পরিবারে পক্ষে থেকে বব গানেল বলেছেন, হাসপাতালে তার অবস্থা স্বাভাবিক রয়েছে। আশা করছি, শুক্রবারই তাকে ছেড়ে দেয়া হবে। তবে হাসপাতালের নাম জানাননি তিনি।
মোহাম্মদ আলী ১৯৭৫ সালে ইসলাম ধর্মগ্রহণ করেন। আর বক্সিং থেকে ১৯৮১ সালে অবসর নেন।
জেডআই





