সাকিবের একার পক্ষে ম্যাচ জেতানো সম্ভব নয়। সাকিবকে সহযোগিতার জন্য অন্যদেরও পারফর্ম করতে হবে বলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন মাশরাফি।
সাকিব টেস্টের সেরা পারফরমার ছিলেন। শুক্রবার শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। এই সিরিজে অধিনায়ক হিসেবে সাকিবের কাছে কি প্রত্যাশা থাকবে এমন প্রশ্নে মাশরাফি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে শুধু সাকিবের কাছে নয়, দলের প্রত্যেক খেলোয়াড়ের কাছেই আমার প্রত্যাশা থাকবে। সাকিব একা হয়ত ম্যাচ জিতাতে পারবে না। অনেক কিছু করে দিতে পারবে। কিন্তু তার সহযোগিতায় অনেককে থাকতে হবে।
আমি অবশ্যই মনে করি পুরো দলটাকে ভাল খেলতে হবে। প্রত্যেকটি দলে একটা-দুটা ব্যতিক্রমী খেলোয়াড় থাকে যারা দলের মূল খেলোয়াড়। এটা সবাই জানে সাকিব বাংলাদেশের টপ খেলোয়াড়। তার কাছ থেকে আমি কেন বাংলাদেশের সবাই প্রত্যশা করে। আমার মনে হয় সাকিবও সেটা ভালই জানে।’
কেএইচ





