উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৫ সালের আইসিসি বিশ্বকাপের পর্দা উঠলেও শুক্রবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের লড়াই।

বিশ্বকাপের ১১তম আসরের আয়োজক দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। প্রথম দিনেই নিজ নিজ মাঠে লড়াইয়ে নামবে দল দুটি।

প্রথম ম্যাচে ক্রাইস্টাচার্চের হ্যাগলে ওভালে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ৪টায়।

দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে এই দুই দলের লড়াই।

বাংলাদেশের প্রথম ম্যাচে ১৮ ফেব্রুয়ারি, বুধবার। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ক্যানবেরাতে আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে তাদের লড়াই।

এ-গ্রুপ: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা

বি-গ্রুপ: ভারত, আয়ারল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে

জেডআই