ইংলিশ ক্রিকেট কাউন্টি চ্যাম্পিয়নশীপে নিজের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর।
রোববার লর্ডসে অনুষ্ঠিত ম্যাচে নিজের অভিষেক ম্যাচে মিডলসেক্সের বিপক্ষে নটিংহ্যামশায়ারের হয়ে সেঞ্চুরি করেন টেইলর।
গত মাসে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে শেষ হওয়া বিশ্বকাপে আয়ারল্যান্ড ও ভারতের বিপক্ষে পর পর দুই ম্যাচে সেঞ্চুরি দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেন ২৯ বছর বয়সী টেইলর।
এরপর নটিংহ্যামশায়ারের হয়ে অভিষেক ম্যাচে লোব্রো এমসিসি ইউনিভার্সিটির বিপক্ষে ১০৫ রান করেন তিনি।
জিম্বাবুয়ের হয়ে ২৩ টেস্ট এবং ১৬৭ ওয়ানডে খেলা এ তরাকা ব্যাটসম্যান কেবলমাত্র আর্থিক কারণেই আন্তর্জাতিক ক্যারিয়ান শেষ করে তিন বছরের জন্য কাউন্টি দল নটিংহ্যামশায়ারের সঙ্গে চুক্তি করেন।
জেডআই





