মঙ্গলবার চিলির বিপক্ষে শুরু হবে আর্জেন্টিনার কোপা আমেরিকা মিশন। তবে নিজেদের প্রথম ম্যাচেই থাকছেন না দলের সেরা তারকা লিওনেল মেসি। তার জায়গায় স্কোয়াডে জায়গা পেতে পারেন বেনিফিকায় খেলা স্ট্রাইকার নিকোলাস গাইতান।

গত সপ্তাহেই হন্ডুরাসের সঙ্গে ম্যাচে পিঠে চোট পেয়েছিলেন মেসি। এরপর বার্সেলোনায় উড়ে গিয়ে কর ফাঁকির মামলায় হাজিরা দিয়ে ফের যুক্তরাষ্ট্রে ফিরেছেন।

এখনও পুরোপুরি চোট সারেনি। ফলে আপাতত তাকে বিশ্রাম দেওয়া হতে পারে। এমন ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন কোচ জেরার্ডো মার্টিনো।

যদি মেসি ফিট থাকেন তবে তাকে খেলানো হবে। তা না হলে বিকল্প চিন্তা করতেই হবে। গাইতানকে নিয়ে মার্টিনো বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, ‘ও মেসির মতো খেলবে, সেটা তো আমি আশা করা যায় না। তবে আমি চাই ও নিজের সেরার চেয়েও একটু বেশি কিছুই দিক।

এই মুহূর্তে সে খুব ভালো অবস্থায় আছে। তার গতি আছে, পাসিং ভালো, ড্রিবলও করে। পূর্ণাঙ্গ একজন খেলোয়াড়ই বলা যায় ওকে।’

এমিব