ডানহাতের কব্জিতে চোট থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজবেন টেস্টে দলে রাখা হয়নি ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচেও বিশ্রাম দেয়া হয়েছে তাকে। তার অনুপস্থিতিতে বিরাট কোহলি দলকে নেতৃত্ব দিবেন।

অসিদের বিপক্ষে প্রথম ম্যাচে দলে না থাকলেও সিরিজের বাকি ম্যাচগুলোতে দলে থাকতে পারেন ধোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যান রাহুল ও লেগস্পিনার করন শর্মা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ২০১২ সালে ভারতের হয়ে সর্বশেষ টেস্ট খেলা সুরেশ রায়না।

ভারত টেস্ট দল: এম এস ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, শিখর ধাওয়ান, মুরালি বিজয়, রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কায় রাহানে, রোহিত শর্মা, সুরেশ রায়না, বৃদ্ধিমান সাহা, নমান ওঝা, রবিচন্দ্র অশ্বিন, করন শর্মা, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব ও ভারুন অ্যারোন।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কায় রাহানে, রোহিত শর্মা, আমবাতি রাইদু, সুরেশ রায়না, রবিন উথাপ্পা, অকশার পাটেল, করন শর্মা, রবিচন্দ্র অশ্বিন, ধাওয়াল কুলকারনি, স্টুয়ার্ট বিনি, বিনয় কুমার ও কেদার যাদব।

জেডআই