বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে নয়টায় ম্যাচটি শুরু হয়েছে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২২৪ রান। তামিম ইকবাল ১০৯ রান করে সাজ ঘরে ফিরে গেলেন।
নতুন করে জুটি বাধার জন্য এলেন মোমিনুল। অপর দিকে ইমরুল কায়েস (১০৯) রান করে মাঠে রয়েছেন।
বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। ওপেনার শামসুর রহমানের পরিবর্তে সুযোগ পেয়েছেন ইমরুল কায়েস। আর পেসার শাহাদাতের পরিবর্তে খেলছেন শফিউল ইসলাম।
জিম্বাবুয়ে দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। বোলিং অ্যাকশনের দায়ে আইসিসির নজরে আসা ম্যালকম ওয়ালারের পরিবর্তে খেলছেন রিচমন্ড মুতুমাম্বি। এছাড়া পেসার চাতারার পরিবর্তে খেলছেন সিংগি মাসাকাদজা।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, শুভাগত হোম, শফিউল ইসলাম, রুবেল হোসেন, জুবায়ের হোসেন লিখন।
এসএইচ





