মা শিরিন রেজাকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান।

আজ (০৩ জানুয়ারি) রোববার সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।

শুক্রবার বছরের প্রথমদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তৃতীয় সন্তানের বাবা হতে যাওয়ার সুখবর দিয়েছেন সাকিব। গত বছরের এপ্রিলে সাকিব-শিশির দম্পতির দ্বিতীয় কন্যা ইররাম হাসানের জন্মের পর প্রিয় নাতনিকে দেখতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন সাকিবের মা শিরিন রেজা।

সাকিব এরপর দেশে ফিরলেও তার মা সেখানেই ছিলেন। ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর বঙ্গবন্ধু টি-২০ কাপ দিয়ে আবার ক্রিকেটে ফেরেন সাকিব।

গত ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে জেমকন খুলনার হয়ে খেলার সময় প্রথম কোয়ারিফায়ার খেলার আগের তিনি শ্বশুরের গুরুতর অসুস্থতার কথা শুনে যুক্তরাষ্ট্রে ফিরে যান। তবে সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পূর্বেই তার শ্বশুরকে হারান।

দেশে ফিরে সাকিব বিমানবন্দরে আসছে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে কথা বলেছেন। তিনি জানান, এই ওয়ানডে ও টেস্ট সিরিজ জিততে চান। তবে হেরে গেলে সেটি হবে হতাশার।

ক্যারিবীয়দের বিপক্ষে হোম সিরিজিকে সামনে রেখে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট দলের ক্যাম্প। সেদিনই উইন্ডিজদের ঢাকায় আসার কথা রয়েছে।

আগামী ২০ জানুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। আর ৩ ফেব্রুয়ারি থেকে শুরু টেস্ট সিরিজ।

এমবি