বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটান্স। দুই দলের মধ্যকার লড়াইয়ে জয় পাওয়া দল শেষ চারের পথে অনেকটাই এগিয়ে যাবে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার সময় মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে খুলনা টাইটান্স।
অন্যদিকে কুমিল্লার একাদশে তিনটি পরিবর্তন এসেছে। ফখর জামান, অলক কাপালী ও রশিদ খানের জায়গায় জায়গায় একাদশে ঢুকেছেন লিটন দাস, ডোয়াইন ব্রাভো ও ফখর জামান।
৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে খুলনা টাইটান্স। অন্যদিকে ৭ ম্যাচের ৫টিতে জিতে টেবিলের তিন নম্বরে থাকা কুমিল্লা আজকের ম্যাচে জিততে পারলে ঢাকাকে টপকে দুইয়ে ওঠে আসবে।
এমএ





