ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম ও নাসির হোসাইন। তাদের সেঞ্চুরিতে সেন্ট কিটস ও নেভিসের বিপক্ষে সাত উইকেটে ৩৭৭ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হলেও টেস্টে ভালো করার লক্ষ্য তাদের। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে আত্মবিশ্বাসের পাল্লাটা ভারী করে নিল তারা। সেন্ট কিটস ও নেভিসের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে চালকের আসনে মুশফিকরা।
ম্যাচটির দ্বিতীয় দিন রোববার ৩৩০ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। এদিনও দুর্দান্ত খেলেছে আগের দিন আলো ছড়ানো মুশফিক ও নাসির। ৮২ রান নিয়ে খেলতে নামা মুশফিক শতরান পূর্ণ করেছেন। সেঞ্চুরি করেছেন নাসিরও। দলনেতা ১০৬ রান নিয়ে অপরাজিত থাকলেও ১০০ রান করেই আউট হয়ে যান নাসির। এরপরই প্রথম ইনিংস ঘোষণা করে টাইগাররা।
প্রথম দিনে শুভাগত হোম ৪৮ ও ইমরুল কায়েস ৪৪ রান করে আউট হয়েছিলেন।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





