আব্দুর রাজ্জাককে পেছনে ফেলে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এখন শীর্ষ স্থান দখল করেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৪ রানে ১ উইকেট শিকার করে মোট ৪৫ উইকেট পূর্ণ করেন সাকিব। সেই সঙ্গে সবাইকে ছাড়িয়ে যান তিনি।
এতদিন ৪৪ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে ছিলেন আব্দুর রাজ্জাক। বর্তমানে সাকিবের উইকেট সংখ্যা ৪৫টি। তৃতীয় স্থানে থাকা মাশরাফির সংগ্রহ ২৬ উইকেট।
জেডআই





