পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বল হাতে বেশি উজ্জ্বল্য দেখাতে না পারলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চমক দেখিয়েছেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান।
বৃহস্পতিবার ওয়েংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ২২ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছেন কোলকাতা নাইট রাইডার্সের সাকিব।
ইনিংসের পঞ্চম ওভারে সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক গৌতম গম্ভীর। আর দ্বিতীয় বলেই জাদু দেখালেন তিনি। উদ্বোধনী জুটির পার্থিব পাটেলকে বিদায় করে দেন বিশ্বসেরা অল রাউন্ডার। তার বলে মানিষ পান্ডের হাতে ক্যাচ তুলে দেন পার্থিব। ফলে প্রথম উইকেটের পতন হয় মুম্বাইর।
সপ্তম ওভারে আরো এক উইকেট পান সাকিব। এবার তৃতীয় বলে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ আউট হন আমবাতি রাইদু।
শেষ দুই ওভারে কোনো উইকেট না পেলেও সাকিবের ইকোনোমি ৫.৫০ সবচেয়ে সেরা।
জেডআই





