টুর্নামেন্ট শুরুর আগের দিন পরিবর্তন এসেছে টাইগার স্কোয়াডে। জ্বরের কারণে শেষ মুহূর্তে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন লিটন। দলে ডাক পেয়ে লঙ্কায় উড়াল দিয়েছেন এনামুল হক বিজয়। তবে প্রথম ম্যাচে ওপেনিংয়ের জন্য টাইগার একাদশে দেখা যাবে নাঈম শেখ-তানজিদ হাসান তামিমকে।

তিন, চার, পাঁচে যথারীতি থাকছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান এবং তাওহীদ হৃদয়। আর ছয় নম্বর পজিশনে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

অন্যদিকে স্পিন ইউনিটে সাকিবকে সঙ্গ দিতে বিতর্ক ছাড়াই একাদশে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। আর পেস ইউনিটে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

নাঈম শেখ, এনামুল হক বিজয়/তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শেখ মাহাদি হাসান/শামীম হোসেন পাটোয়ারি/আফিফ হোসেন ধ্রুব।

এন