প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।  

আজ (০৬ জানুয়ারি) রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইটান্সকে ৮ রানে হারায় মাশরাফি বিন মুর্তজা।

এদিন, টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান করে রংপুর রাইডার্স।

দলের পক্ষে ৫২ বলে সর্বোচ্চ ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন রাইলি রুশো। এছাড়া ২৯ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে রবি বোপারার ব্যাট থেকে।  

১৭০ রানের টার্গেটে খেলতে নেমে পল স্টারলিং ও জুনায়েদ সিদ্দীক উড়ন্ত সূচনা এনে দিলেও মিডল অর্ডার ব্যাটসম্যান বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬১ রানে থামে মাহমুদুল্লাহ বাহিনী।

দলের হয়ে পল স্টারলিং ৬১, জুনায়েদ ৩৩ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ২৬ রান করেন। রংপুরের পক্ষে শফিউল ইসলাম ২টি এবং মাশরাফি, ফরহাদ রেজা ও বেনি হাওয়েল ১টি করে উইকেট নেন। 

এমবি