ঢাকা প্রিমিয়ার লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনী সর্বশেষ শিরোপা জেতে ২০১১ সালে। ভালো প্লেয়ারের অভাবে এরপর দলটির আর শিরোপা জেতা হয়নি।
তবে এবার শিরোপা খরা ঘোচাতে চায় জায়ান্টরা। দেশের ঐতিহ্যবাহী এই ক্লাবটি রবিবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত প্লেয়ার্স বাই চয়েজের মাধ্যমে প্লেয়ার বেছে নিয়েছে।
আর দল নিয়ে বেশ সন্তুষ্টও আবাহনী। দলে আছেন; সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকলাইন সজীব, আবুল হাসান রাজু, অভিশেক মিত্র, জুবায়ের হোসেন লিখন, তাপস বৈশ্য, অমিতাভ কুমার নয়ন ও আবু বকর সিদ্দিকির মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররা।
ক্লাবটির মূখপাত্র জালাল ইউনুস বলেন, ‘অনেক দিন যাবৎ আমরা আবাহনীকে একটি ভাল টিম হিসেবে গঠন করার চেষ্টা করেছি। দীর্ঘদিন আবাহনী টিম চ্যাম্পিয়ন হচ্ছে না। তাই প্লেয়ার্স বাই চয়েজের মধ্য দিয়ে আমাদের একটি সুযোগ ছিল ভালো প্লেয়ারগুলো ডাকার এবং সেই সুযোগ এসেছে, তাই টিমটাকে শক্তিশালী করতে পেরেছি। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল দলটাকে শক্তিশলি করার। আমরা সেটা পেরেছি।’
ওএফ





