শনিবার (২১ অক্টোবর) লখনৌর অটল বিহারি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।
এ ম্যাচে লঙ্কানদের একাদশে দুটি পরিবর্তন এসেছে। দলে ঢুকেছেন হেমন্থ ও কাসুন রাজিথা। বাদ পড়েছেন ভাল্লালাগে ও লাহিরু কুমারা। অন্যদিকে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে ডাচরা।
শ্রীলঙ্কা একাদশ : কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, দুশান হেমন্ত, মহেশ থিকশানা, দিলশান মাদুসাংকা, কাসুন রাজিথা।
নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।
এনএইচ





