ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবার বাংলাদেশ থেকে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
এর মধ্যে সাকিব আল হাসান খেলছেন আইপিএলে দুইবার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আর মুস্তাফিজুর রহমান খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে।
আইপিএলে আগামীকাল দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। শনিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।
কলকাতা ইতোমধ্যে দুইটি ম্যাচ খেলেছে। এর মধ্যে তারা একটিতে জিতেছে ও একটিতে হেরেছে। এই দুই ম্যাচের একটিতেও একাদশে রাখা হয়নি সাকিব আল হাসানকে।
অন্যদিকে, সানরাইজার্স হায়দ্রাবাদ একটি ম্যাচ খেলে হেরেছে। এই ম্যাচে একাদশে ছিলেন মুস্তাফিজুর রহমান। চার ওভার বল করে ২৬ রান দিয়ে দুটি উইকেট নিয়েছিলেন তিনি।
এবি





