দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ বাঁচানোর ম্যাচে শুরুতেই উইকেট পেয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। তার শিকারে পরিণত হয়ে মাঠ থেকে বিদায় নিয়েছেন ডি কক।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন হাশিম আমলা (৯) ও ডু প্লেসিস (১)।

ইনিংসের পঞ্চম ওভারে মুস্তাফিজের প্রথম বলেই ক্যাচ তুলে দেন ডি কক (২)। সেটি লুফে নিতে ভুল করেননি সাব্বির রহমান।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।

জেডআই