এশিয়ার কাপের শিরোপা জিতেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শনিবার সিডনির এএনজেড স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে তারা। এর ফলে প্রথমবারের এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ওশেনিয়া মহাদেশের দলটি।

প্রথমার্ধের শেষ মিনিটে লুঙ্গোর গোলে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। বিপরীতে দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে সং হিউয়েং মিনের গোলে সমতায় ফেরে দক্ষিণ কোরিয়া।

ফলে অতিরিক্ত সময় নির্ধারিত হয় খেলার ফলাফল। আর সেখানে জেমস ট্রোইসির গোলে শিরোপা নিশ্চিত হয় সকারুদের। ১০৫ মিনিটে এই গোলটি করেন তিনি।

জেডআই