আগামী শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলের পোস্টারবয় নেইমার উপস্থিত থাকছেন বলে জানিয়েছেন দলটির ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা।

আরসেভেন.কমকে দেয়া এক সাক্ষাৎকারে রদ্রিগো পাইভা নামে ওই কর্মকর্তা বলেন, তৃতীয় স্থ‍ান নির্ধারণী ম্যাচে নেইমার উপস্থিত থাকবেন। দলের খেলোয়াড়দের মনোবল বৃদ্ধির জন্যই মাঠে উপস্থিত থাকবেন তিনি।

গত ৪ জুলাই কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে জুনিগারের রাফ ট্যাকলে মেরুদণ্ডের তৃতীয় কশেরুকায় গুরুতর আঘাত পান নেইমার। এ কারণে, সেমিফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামতে পারেননি তিনি।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ