মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ফরম্যাটে ব্যাট হাতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের সাকিব আল হাসান। ফলে বিশ্ব ক্রিকেটের যেকোন ভেন্যুতে ২ হাজার রান করা প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান সাকিব।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৮ রান করেন সাকিব। ফলে এই ভেন্যু এবং বিশ্ব ক্রিকেটের যেকোন ভেন্যু প্রথম বাংলাদেশী হিসেবে ২ হাজার রান পূর্ণ করেন তিনি। মিরপুরে ৬৬ ম্যাচের ৬৩ ইনিংসে এখন ২০৩৪ রান সাকিবের।
এই ভেন্যুতে রানের দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা তামিম ইকবালের সংগ্রহ ৬২ ম্যাচের ৬১ ইনিংসে ১৯১৯ রান। তৃতীয় স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ৬৯ ম্যাচের ৬৫ ইনিংসে ১৮৩২ রান মুশফিকুরের।
জেডআই





