তিনি নাকি কোপা জয়ের আগে আর রেজার চালাবেন না গালে৷ এমনটাই বলছেন মেসির ঘনিষ্ঠরা৷
আর্জেণ্টাইন তারকা নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। একেবারে কোপা জয়ের পরই দাড়ি কাটবেন তিনি। আর যদি তা না হয়, তবে কি কাপ না জিতলে দাড়িই কাটবেন না মেসি।
হঠাৎ এমন পরিকল্পনা কেন?তেমন কোনো ব্যাপার নেই। আসলে বেশ কয়েকদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য মেসি দাড়ি কাটার সময় পাননি। তারপর নিজে থেকেই ঠিক করে নেন, দাড়ি কাটবেন একেবারে কোপা জিতলে।
কিন্তু যদি আর্জেণ্টিনা এবারো কোপা হাতছাড়া করে?যদি এবারও খালি হাতে ফিরতে হয় মেসিকে?তার পর কি হবে সেটা কিন্তু মেসির বন্ধুরাও জানেন না৷
এমনিতে জানা গেছে, এবার কোপায় নাকি মেসি কেন দাড়ি রেখেছেন, এটাই সব থেকে আলোচিত বিষয়। ট্রিম করা যত্নে রাখা দাড়ি নয়। মেসির দাড়ি একেবারেই অযত্নে বড় হয়ে চলেছে৷ সেটা নিয়েও তার ভক্তদের উদ্বেগের শেষ নেই। তবে যাই হোক, কোপায় সব থেকে হিট কিন্তু তার এই দাড়ি রাখার ব্যাপারটি।
তবে মেসির এই দাড়ি রাখার ব্যাপারটি নিয়ে সোশ্যাল সাইটগুলোতে নানারকম মজা করা হচ্ছে।
কেউ বলছেন, একবারে ২০১৮ বিশ্বকাপ জিতে দাড়ি কাটবেন মেসি। আরো তিন বছর গালে দাড়ি বাড়ালে কেমন দেখতে হবে মেসিকে?তা নিয়েও একটি ছবি ঘুরপাক খাচ্ছে ফেসবুক, টুইটারে। তাতে দেখা যাচ্ছে, সাধুদের মতো দাড়ি হয়েছে আর্জেণ্টাইন তারকার।
এর মধ্যে আবার রোনাল্ডোর সেলফি তোলা নিয়ে সমালোচনা শুরু হয়েছে৷ একে তো গোল নেই, তার পরও রোনাল্ডো এত ফুরফুরে থাকছেন কী করে?তাই নিয়েই সমালোচনা৷ তার মধ্যে মেসি ও রোনাল্ডো যতই আলাদা টুর্নামেণ্টে খেলুন, দু’জনকে নিয়ে তুলনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। মেসি কিন্তু এবারো রোনাল্ডোর থেকে কয়েক কদম এগিয়ে।
এমআইএস





