আইসিসির দশকসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। আর দশ বছরের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন আফগানিস্তানের রশিদ খান। দশকসেরা ওয়ানডে ক্রিকেটার হন ভারতের বিরাট কোহলি।

স্মিথ গত দশ বছরে টেস্টে ৬৫.৭৯ গড়ে সাত হাজার ৪০ রান করেন। সেঞ্চুরি করেছেন ২৬টি। হাফসেঞ্চুরি করেছেন ২৮টি।

রশিদ খান গত দশ বছরে ৮৯টি টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন। যাতে তিনবার চার উইকেট করে এবং দুইবার পাঁচ উইকেট করে নেন এই আফগান স্পিনার।

আইসিসির ওয়েবসাইটের খবরে জানা গেছে, দশকসেরা ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। তবে টেস্ট ও টি-টোয়েন্টি দলে নেই কোনো বাংলাদেশি। আর তিন দলেই জায়গা পাননি কোনো পাকিস্তানি ক্রিকেটার। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক রয়েছেন মহেন্দ্র সিং ধোনি।

দশকসেরা টেস্ট একাদশ : অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, কুমার সাঙ্গাকারা, বেন স্টোকস, রবিচন্দ্রন অশ্বিন, ডেল স্টেইন, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন।

দশকসেরা ওয়ানডে একাদশ : ডেভিড ওয়ার্নার, এবি ডি ভিলিয়ার্স, রোহিত শর্মা, বিরাট কোহলি, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির, ও লাসিথ মালিঙ্গা।

দশকসেরা টি-টোয়েন্টি একাদশ : রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কাইরন পোলার্ড, রশিদ খান, জাশপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।

এমআর