টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ম্যাচটিতে টসে হেরে প্রথমে ব্যাট ফিল্ডিং করতে নামছে দলটি।
বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় রাত ৮টায় নিজেদের ফিরে পাওয়ার লড়াইয়ে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙ্গা টেলিভিশন, গাজী টিভি ও স্টার স্পোর্টস ১ ও ৩।
টি২০ র্যাংকিংয়ে নামতে-নামতে এখন লঙ্কানরা অবস্থান করছে আট নাম্বারে। তাদের পরেই অবস্থান আফগানদের।
ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে এখন পর্যন্ত মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি এই দুটি দলের। যদিও এর আগে ওয়ানডে সংস্করণে দু’বার মুখোমুখি হয়েছিল দল দুটি। দু’বারই সহজ জয় পেয়েছে লঙ্কানরা।
২০১৫ সাল থেকে এখন পর্যন্ত ১৯টি টি২০ ম্যাচ খেলেছে আফগানরা। জয়ের রেকর্ডটাও ঈর্ষণীয়। এর মধ্যে ১৬ টিতেই জয় পেয়েছে তারা। তবে এবারই প্রথম কোনো বড় দলের বিপক্ষে মাঠে নামছে আফগানরা।
অপরদিকে ২০১৪ সালের টি২০ বিশ্বকাপ জয়ের পর এখন পর্যন্ত ১৪টি ম্যাচে মাত্র চারটিতে জয় পেয়েছে লঙ্কানরা। তাই বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।
শ্রীলঙ্কা একাদশ: দিলশান, চান্দিমাল, লাহিরু থিরিমান্নে, কাপুগেদেরা, ম্যাথুস (অধিনায়ক), শ্রীবর্ধনে, শেহান জয়সুরিয়া, থিসারা পেরেরা, নুয়ান কুলসেকারা, দুশমান্থ চামিরা ও রঙ্গনা হেরাথ।
আফগানিস্তান একাদশ: মোহাম্মদ শেহজাদ, নুর আলি আদরান, আজগর স্টানিকজাই, করিম সাদিক, গুলবুদ্দিন নায়েব, সামিউল্লাহ শেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, শফিকুল্লাহ, রশীদ খান, দাওলাত জাদরান ও হামিদ হাসান।
ওএফ





