এক মুসলিম নারীর ওপর হামলা চালিয়েছে ইংলিশ ফুটবল ক্লাব চেলসির একদল সমর্থকরা।

ওয়েম্বলিতে গত রোববার আর্সেনাল ও চেলসির ম্যাচ শেষে ফেরার পথে ওই নারীকে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্চিত করে তারা।

সন্ধ্যা ৬টার দিকে ওয়েম্বলির একটি বাস-স্টপে ১৬ বছর ও ৭ বছর বয়সী দুই মেয়েকে নিয়ে বসেছিলেন তাদের মা। এক পর্যায় চেলসির সমর্থকরা মোড়ানো ছাতা বা ফুটবলের পতাকা দিয়ে তার উপর আক্রমণ করেন। তারা তাকে আঘাত করেছিল এবং তিনি দাঁড়িয়ে চিৎকার করেছিলেন।

এই ঘটনার পর আরেক চেলসি সমর্থক তাকে বাজে কথা বলেন এবং ওই নারীকে বোমাবাজ বলে নাজেহাল করেন। মা-মেয়েদেরকে কঠোর যাতনা মধ্যে ফেলে দিয়ে চেলসি সমর্থকরা সেখান থেকে চলে যান।

ওই নারীকে নিয়ে দোষীদের বিষয় তদন্ত করছে পুলিশ। চেলসি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতেও প্রস্তুতি নিচ্ছে মুসলিম সংঘ।

জেডআই