বাবা হতে যাচ্ছেন বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খুব শিগগিরই সাকিব-শিশিরের ঘরে আসছে নতুন অতিথি।

বাংলাদেশের সাবেক অধিনায়ক নিজেই বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেছেন।

ব্যস্ত ক্রিকেটার সাকিব এ মুহূর্তে হোম সিরিজ খেলতে দেশে রয়েছেন। এরই মধ্যে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। আর দুই টেস্টের প্রথম টেস্টটি ড্র হয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্টে ঢাকায় মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা, ৩০ জুলাই।

ঘরে নতুন অতিথি আগমনের ব্যাপারে সাকিব বলেছেন, ‘খুব শিগগিরই আমাদের সংসারে নতুন অতিথি আসছে।’

উল্লেখ্য, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান ও উম্মে আহমেদ শিশির।

কেএইচ