স্লো ওভার রেটের জন্য ওয়ানডেতে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
শনিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে শ্রীলংকার কাছে ৭০ রানে হেরে যায় বাংলাদেশ।
এদিন নির্ধারিত ৫০ ওভার শেষ করতে আধঘণ্টারও বেশি সময় নেয় বাংলাদেশের বোলাররা। এ কারণেই অধিনায়ককে নিষিদ্ধ হতে হলো।
নিষেধাজ্ঞায় পড়ায় বাংলাদেশের পরবর্তী ওয়ানডেতে দলের নেতৃত্বে পাওয়া যাবে না দেশের এই সফলমত অধিনায়ককে।
বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের পরবর্তী ওয়ানডে আগামী ১২ মে আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ওই ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডও থাকছে।
টাইমনিউজ.নেট/মাহমুদ





