জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাংলাদেশী অল রাউন্ডার সাকিব আল হাসান। ৫ ম্যাচে সাকিবের সংগ্রহ মোট ১১ উইকেট।

৫ ম্যাচে ৪২ ওভার বল করে ১৩৬ রান দিয়ে ১১টি উইকেট নিয়েছেন তিনি। প্রথম ম্যাচে চারটি উইকেট নেয়ার পর শেষ ম্যাচে নিয়েছেন তিন উইকেট। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পেয়েছেন একটি করে উইকেট। চতুর্থ ম্যাচে দুটি উইকেট পেয়েছিলেন এই স্পিনার।

তবে মাত্র তিন ম্যাচে দুর্দান্ত খেলে ১০ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের আরেক বোলার আরাফাত সানি। চট্টগ্রামে দুই ম্যাচে ৬টি এবং ঢাকায় তৃতীয় ওয়ানডে ম্যাচে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৪ উইকেট।

টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ৫ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। সমান ৯ উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ের টিনশে পানিয়াঙ্গারা।

জেডআই