ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ইনডোর গেমস শুরু হতে যাচ্ছে আগামী ২০ আগস্ট। এ গেমসে অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের নাম নিবন্ধন চলছে।

এ ক্রীড়া উৎসবের বিভিন্ন ইভেন্টের মধ্যে থাকছে দাবা, ব্যাডমিন্টন (একক), শুটিং, টেবিল টেনিস (একক), সাঁতার, ক্যারম (একক), ম্যারাথন, আরচারি (তীর ধনুক), গোলক নিক্ষেপ এবং ব্রিজ।

ডিআরইউর নারী সদস্যদের জন্যও থাকছে শুটিং, সাঁতার, দাবা, ক্যারম (ক্যারম) ও মিনি ম্যারাথন ইভেন্টে অংশগ্রহণের সুযোগ।

আগ্রহীদের পছন্দের ইভেন্টে অংশগ্রহণের জন্য আগামী ১৪ আগস্টের মধ্যে ডিআরইউ কার্যালয়ে নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে।

এমএনজে