তবে নির্বাচকরা সাব্বিরকে রাখেননি দলে। টি-টোয়েন্টির অধিনায়ক লিটন দাস জানালেন আপাতত ইয়াসির আলী রাব্বিকে দেখতে চায় দল। সাব্বিরও আছেন ভাবনায়। লিটন বলেন, ‘নির্বাচক, কোচ, আমার- সবার ভাবনায়ই আছে। যারা নিচের সারিতে ব্যাট করে, জায়গা উন্মুক্ত, যে ভালো করবে তারই আসার সুযোগ আছে। অনেকদিন পর রাব্বি টিমে এসেছে। জিম্বাবুয়েতে ভালো করেছে। অবশ্যই তার সুযোগ বেশি। ৫-৬ এ ব্যাট করে এমন ৩-৪ জন খেলোয়াড়ই আছে। ঘুরিয়ে-ফিরিয়ে ওদের সুযোগ দিব। যে ভালো করবে, যাকে মানানসই মনে হবে তাকেই খেলানোর চেষ্টা করা হবে।’

মোহাম্মদ সাইফউদ্দিনের বদলি কে, এই প্রশ্নে লিটন বললেন, ‘আমিও জানি সাইফউদ্দিন ইনজুরিতে। নির্বাচকরা সিদ্ধান্ত নেবে ওর জায়গায় কে যাবে। খুবই শিগগিরই জানিয়ে দিবেন।’ আপাতত হাতে কোনো পেস বোলিং অলরাউন্ডারও দেখছেন না লিটন, ‘সর্বশেষ যে ৩ জন অলরাউন্ডার খেলেছে প্রত্যেকেই ইনজুরিতে। এই মুহূর্তে আমি আর কাউকে দেখছি না। হ্যাঁ, তরুণ কয়েকজন আছে। তাদের নিয়ে কোচরা কাজ করছে। আশা করি এক-দেড় বছরের মধ্যে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু পাব।’

এমএম