কলম্বিয়ান পপ তারকা শাকিরা ও স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের দ্বিতীয় সন্তান জন্ম নিয়েছে। প্রথম ছেলে মিলানের জন্মের ২ বছর পর বৃহস্পতিবার রাতে দ্বিতীয় ছেলে সন্তানের মা-বাবা হলেন তারকা এই জুটি।
২৭ বছর বয়সী পিকে ও ৩৭ বছর বয়সী শাকিরার সদ্য জন্ম নেয়া সন্তানের নাম এখনও ঠিক করা হয়নি।
দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার ২৪ ঘন্টা আগে ভিনসেন্ট কালদেরোনে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রে'র ম্যাচ খেলেছিলেন পিকে। ম্যাচটিতে ৩-২ গোলে জয় পায় পিকের বার্সেলোনা।
তাদের প্রথম সন্তানের মতো এ সন্তানকেও বার্সেলোনার সদস্য করা হবে।
২০১০ সাল থেকে একত্রে থাকছে পিকে ও শাকিরা। ২০১৪ সালের আগস্টে তাদের দ্বিতীয় সন্তান কথা ঘোষণা দিয়েছিল।
জেডআই





