আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ের জাতীয় ক্রিকেট দল। এই সফরে স্বাগতিকদেরকে বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ, পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে দলটি। জিম্বাবুয়ের সাথে সিরিজের চূড়ান্ত সময়সূচী ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
১৭ অক্টোবর বাংলাদেশের মাটিতে পা রাখবে জিম্বাবুয়ে দল। টেস্ট সিরিজ শুরু হবে ২৬ অক্টোবর। তার আগে ২০-২২ অক্টোবর তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে দল দুটি।
চট্টগ্রামে ২৬-৩০ অক্টোবরের প্রথম টেস্ট ও ৩-৭ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর ঢাকার মিরপুর স্টেডিয়ামে হবে শেষ টেস্ট। এই ম্যাচটি শুরু হবে ১১ নভেম্বর।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ নভেম্বর। ২১ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে। শেষ ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৬ ও ২৮ নভেম্বর, চট্টগ্রামে।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





