৩ উইকেটে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলের জন্য সর্বোচ্চ ৮৯  রান করেছেন পোলার্ড। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন রামদিন, ৭৪ রান। ৩৯ ওভার ৪ বলে খেলে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে ক্যারিবিয়রা। ম্যাচে অপরাজিত ছিলেন হোল্ডার ও সুনিল নারাইন।

এর আগে টাইগারদের বিধ্বংসী বোলিং-এ শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৯ রানে তাদের প্রথম উইকেটের পতন ঘটে। সাজ ঘরে ফিরে যান ক্রিস গেইন। তিনি করেছেন ১৮ বলে মাত্র ৩ রান।

কিছুক্ষণ পর আল আমিন হোসাইনের বলে মুশফিকুর রহিমের হাতে কেচ তুলে দেন ড্যারেন ব্রাভো। তিনি করেন ১১ বলে ৭ রান।

এরপর ফিরে গেলেন এডওয়ার্ডস ও লেন্ডি সিমন্স। এদের মধ্যে লেন্ডি সিমন্স রানের খাতা খুলতে পারেননি। আর বোল্ড আউট হওয়ার আগে এডওয়ার্ডস ৩২ বল খেলে সংগ্রহ করেছেন ১০ রান ।

৬ বলে ৫ রান করে ফিরে যান ডোয়াইন ব্রাভো। তিনি আউট হয়েছেন আমিন হোসাইনের বলে এবং কেচ ধরেছেন সোহাগ গাজী।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ভালোই লড়াই করেছেন এনামুল হক। তিনি করেছেন ১০৯ রান। কিন্তু অন্য প্রান্তে একের পর এক ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেছেন। সর্বশেষ ৫০ ওভারে ৯ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২১৭ রান।

এদিন ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ১২ ওভারের মধ্যে কোনো উইকেট হারায়নি তারা। কিন্তু ১৩তম ওভারে হোল্ডারের প্রথম বলেই পোলার্ডের হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ থেকে বিদায় নেন তামিম।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। উদ্বোধনী জুটির এনামুল হক ছাড়া বাকিরা ক্রিজে-আসা যাওয়ার উপরই ছিলেন। ওয়ানডাউনে নামা ইমরুল কায়েস ৯ রান করে রান আউট হন।

সাজঘরে ফিরে গেছেন শামসুর রহমান (৮), মুশফিকুর রহিম (১২) ও মাহমুদুল্লাহ (১১)।

ক্যারিবীয়দের মাঠে এই ম্যাচে টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ভাগ্যের লড়াইয়ে জয় পেয়ে শুরুতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন স্বাগতিক অধিনায়ক ডোয়াইন ব্রাভো।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, নাসির হোসাইন, সোহাগ গাজী, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসাইন ও তাসকিন আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এডওয়ার্ডস, ড্যারেন ব্রাভো, লেন্ডি সিমন্স, ডোয়াইন ব্রাভো, পোলার্ড, রামদিন, হোল্ডার, সুনিল নারাইন, রবি রামপাউল, কেমার রোচ।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই, টিআই