ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ্র রকেট হামলার ভয়ে যুদ্ধজাহাজ বহরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বিগুণ জোরদার করছে ইহুদিবাদী ইসরাইল।
জার্মানিতে নির্মাণাধীন ইহুদিবাদী ইসরাইলের সা’র ৬ ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজে বাড়তি আয়রন ডোম বসানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। প্রথমে নির্মাণাধীন যুদ্ধজাহাজগুলোতে একটি করে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র বিধ্বংসী লাঞ্চার বসানোর ব্যবস্থা রাখা হয়েছিল।
হিজবুল্লাহ ব্যাপক সংখ্যক দূরপাল্লার রকেট এবং গোলার মজুদ গড়ে তুলেছে। এতে উপকূল থেকে দূরবর্তী সাগরে মোতায়েন ইসরাইলি নৌবাহিনীর যুদ্ধজাহাজ বহর হিজবুল্লার সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এ অবস্থায় নির্মাণাধীন অত্যাধুনিক যুদ্ধজাহাজে দু’টি করে লাঞ্চার বসানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ইসরাইল।
আগামী বছর এ যুদ্ধজাহাজ ইসরাইলে সরবরাহ করা কথা রয়েছে। অবশ্য, শেষ মুহূর্তে নকশা পরিবর্তন করায় যুদ্ধজাহাজ সরবরাহে দেরি হবে।
টাইম নিউজ.নেট/ মাহমুদ





