দশম জাতীয় সংসদ ও সদ্য সমাপ্ত চতুর্থ উপজেলা নির্বাচনে সহিংসতার কারণে প্রায় ৬ হাজার ৮ শত স্বচ্ছ ব্যালট বাক্স খোয়া গেছে। অধিকাংশ ব্যালট বাক্স কেন্দ্র থেকে ছিনতাই বা আগুনে পোড়ানো হয়েছে। দীর্ঘ সময় পরেও ছিনতাই হওয়া সেই সব বক্স উদ্ধার করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। গত সপ্তাহে ইসিতে জেলা কর্মকর্তাদের পাঠানো রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, জেলা কর্মকর্তাদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে-দশম সংসদ ও উপজেলা নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছে। এ কারণে পুড়িয়ে ফেলা হয়েছে ২ হাজার ৮৯৪টি ব্যালট বাক্স। আর ভেঙে ফেলা হয়েছে ১ হাজার ৪১৪টি। এছাড়া ভোট কেন্দ্র থেকে ছিনতাই করা হয়েছে ৩৪৯২টি স্বচ্ছ ব্যালট বক্স ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201406/1401882070.jpg[/img]
সূত্র জানায়, ছিনতাই হওয়া ব্যালট বাক্স উদ্ধারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহায়তা চেয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু তারা একটি বাক্সও উদ্ধার করতে পারেনি। বর্তমানে ইসির গুদামে ২ লাখ ৯০ হাজার ৮২৫টি ব্যালট বাক্স মজুদ রয়েছে ।
এ বিষয়ে দুই জেলা নির্বাচন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান,৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন ও ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাঁচ দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতা হয়েছে । এতে আরও কয়েক হাজার ব্যালট বক্স কেন্দ্র থেকে ছিনতাই,ভাংচুরসহ পোড়ানো হয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে কমিয়ে রিপোর্ট তৈরি করে পাঠানোর নির্দেশ দেয়া হয়। সেই নির্দেশনা অনুসারে রিপোর্ট তৈরি করে পাঠানো হয়েছে বলে সূত্র দাবি করেছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনের কয়েক জন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, বিএনপি নেতৃত্বাধীন ১৯ দল ৫ জানুয়ারি সংসদ নির্বাচন বানচাল করতে ব্যাপক সহিংসতা চালায়। এ হামলা ভোটের আগের দিন এবং ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে চালানো হয়। ফলে কয়েক হাজার ব্যালট বাক্সে নষ্ট হয়েছে।
অপর দিকে চতুর্থ উপজেলা নির্বাচনে বেশিরভাগ স্থানে ভোট কেন্দ্রে হামলা ও ভাংচুর চালায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ দুই নির্বাচনে প্রায় ১২ হাজারের বেশি ব্যালট বাক্স নষ্ট হয়েছে ।
এ বিষয়ে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, 'এ মুহূর্তে আমার কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। পরে যোগাযোগ করা হলে বিষয়টি জানানো হবে।'
[b]ঢাকা, এএম, ৪ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
খোঁজ নেই ৭ হাজার ব্যালট বাক্সের
দশম জাতীয় সংসদ ও সদ্য সমাপ্ত চতুর্থ উপজেলা নির্বাচনে সহিংসতার কারণে প্রায় ৬ হাজার ৮ শত স্বচ্ছ ব্যালট বাক্স খোয়া গেছে। অধিকাংশ ব্যালট বাক্স কেন্দ্র থেকে ছিনতাই বা আগুনে পোড়ানো হয়েছে। দীর্ঘ সময় পরেও ছিনতাই হওয়া সেই সব বক্স উদ্ধার করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। গত সপ্তাহে ইসিতে জেলা কর্মকর্তাদের পাঠানো রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দুই সদস্য হিসেবে যুক্ত হয়ে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন এবং সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে নির্বাচিত এলিজা জামান সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
















