সম্প্রতি বেঙ্গালুরুর হিরোখালির একটি সড়কের ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন বাদল। এরপরই তা ছড়িয়ে পড়ে।
এক ব্যক্তি হাবভাব দেখে প্রথমেই মনে হয় যেন চাঁদে নেমে মাত্রই হাঁটা শুরু করলেন। তবে বাস্তবতা তা নয়। বেহাল এক সড়কে মহাকাশচারীর মতো হেঁটে যাওয়ার চেষ্টা করছিলেন ভারতের চিত্রশিল্পী বাদল নঞ্জুনদাস্বামী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, চাঁদের বুকে হেঁটে যাওয়ার মতো সড়কে হেঁটে যাওয়ার ওই ভিডিও খুব দ্রুত ভাইরাল হওয়ার পর তা নগর কর্তৃপক্ষের নজরে আসে। এরই মধ্যে সড়ক সংস্কারে পদক্ষেপ গ্রহণ করেছে তারা।
বেঙ্গালুরুর সড়ক সংশ্লিষ্ট দফতর সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই ভিডিওটি তাদের নজরে আসে। এরপর ওই এলাকার প্রধান প্রকৌশলীকে বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
গত রোববার চিত্রশিল্পী বাদল নিজের টুইটার অ্যাকাউন্টে ওই ভিডিও আপ করেন। এতে প্রথমে তাকে মহাকাশচারীর মতো হাঁটতে দেখা যায়। তবে ভুল ভাঙে যখন তার পাশ দিয়ে একটি সিএনজি চলে যেতে দেখা যায়। তখন বোঝা যায়; এটি আসলে চাঁদ নয়- একটি বেহাল সড়ক।
এক টুইটার বার্তায় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিষয়টি ছড়িয়ে দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন বাদল। একই সঙ্গে যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় কৃতজ্ঞতা জানিয়েছেন কর্তৃপক্ষকেও।
এএস





