ভিডিও
নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ
সমুদ্রের গা'ঘেঁষে অবস্থিত এ স্টেডিয়ামের নাম আর্নস ভ্যালে গ্রাউন্ড। এ মাঠের সৌন্দর্য ক্রিকেটপ্রেমীদের নজড় কেড়ে নেবে আনায়াসে। মাঠের দুই প্রান্তের নাম- এয়ারপোর্ট এন্ড ও বিকুইয়া এন্ড। প্রায় ১৮,০০০ দর্শকের আসন বিশিষ্ট এ স্টেডিয়ামে সর্বশেষ ম্যাচ হয়েছিল ২০১৪ সালে। আর টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ হয়েছে তারও এক বছর আগে অর্থাৎ ২০১৩ সালে। ২০১৪ সালে বাংলাদেশ এ মাঠে টেস্ট খেললেও খেলেনি কোনো টি-টোয়েন্টি ম্যাচ। আজ রাত সাড়ে আটটায় এ মাঠে বিশ্বকাপের ২৭ নম্বর ম্যাচ খলতে নামবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।





