বিএনপি আমার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল : রুমিন ফারহানা
দলীয় মনোনয়ন না দেওয়া এবং রাজনীতিতে কোণঠাসা করার সিদ্ধান্তের মধ্য দিয়ে বিএনপি তাঁর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি দলটির সিদ্ধান্ত নিয়ে এ মন্তব্য করেন।
গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : মামুনুল হক
গণভোট অবৈধ ঘোষণা করা হলে বিএনপি সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সংবিধান সংস্কার না করলে বিএনপি ইতিহাসে ‘গাদ্দার’ হিসেবে চিহ্নিত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন এই নেতা।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বিএনপি প্রার্থীর ‘গোপন বৈঠক’!
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সাল আমীনের সঙ্গে স্থানীয় বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার গোপন বৈঠক করার অভিযোগ উঠেছে। গত সোমবার (৫ অক্টোবর) রাত ৮টায় ঠাকুরগাঁও সদরের অজ্ঞাত একটি স্থানে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিলে তার বিচার জনগণ করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ করাও গ্রহণযোগ্য নয়।
তত্ত্বাবধায়ক সরকারসহ সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধানসহ সংবিধানের আরও দুটি অনুচ্ছেদ সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখার প্রস্তাব দিয়েছিল বিএনপি। সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।











