বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে সম্প্রতি চাঁদা দাবির অভিযোগ ওঠে। গত ২৬ সেপ্টেম্বর রাতে ওই ঘটনা ঘটে। পরে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদির লাইভে এসে দাবি করেন, দলীয় পরিচয়ে তার কাছে চাঁদা চাওয়া হয়েছিল এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় হামলা-ভাঙচুর করা হয়।

তবে পরদিন সকালে সাংবাদিকদের প্রশ্নের মুখে সালমান মুক্তাদির বলেন, তার কাছে সরাসরি কেউ চাঁদা চাননি। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলদারির অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্বৃত্তদের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের বিষয় নেই। মাটিকাটা ও জমি দখলের একটি ঘটনায় ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েকজনকে গ্রেপ্তার এবং আলামত সংগ্রহ করেছে। সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে তদন্ত ও মামলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালমান মুক্তাদিরের সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এজাহার দেওয়া হলেই সঙ্গে সঙ্গে মামলা হিসেবে তা নথিভুক্ত করা হয় না। অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তের পর মামলা নথিভুক্ত করার নিয়ম রয়েছে। এ ক্ষেত্রে একজন এস্টেট কোম্পানির পরিচালক বাদী হয়ে মামলা করেছেন বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার মতো বক্তব্যের বিচার জনগণ করবে। তার দাবি, ওই ঘটনায় চাঁদাবাজির ঘটনা ঘটেনি এবং সালমান মুক্তাদির নিজেই বলেছেন, তার কাছে সরাসরি চাঁদা চাওয়া হয়নি।

তিনি আরও বলেন, নিউগিনি প্রপার্টিজের লোকজন কিংবা আশপাশের জমির মালিক—ঘটনায় যারাই জড়িত থাকুক, সবাইকে তদন্তের আওতায় আনা হচ্ছে। তদন্ত শেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বুধবার সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ বিষয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।

চিঠিতে সালমান মুক্তাদিরের নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য, হিসাব খোলার ফরম, গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) সংক্রান্ত নথি এবং হিসাব খোলার পর থেকে বর্তমান সময় পর্যন্ত লেনদেনের বিবরণীসহ সংশ্লিষ্ট কাগজপত্র চাওয়া হয়েছে। কয়েকটি ব্যাংক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এস