ভিডিও
ইসরাইলি সেনা ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
ফিলিস্তিনের পশ্চিমতীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন খবরে ভীষণ ক্ষুব্ধ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ব্যাটালিয়ানকে অভিজাত হিসেবে অভিহিত করে আইডিএফ। কিন্তু বাইডেন প্রশাসন এই ইউনিটকে কালো তালিকাভুক্ত করেছে। এতে ক্ষুব্ধ হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মন্ত্রীরা। তারা কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন উদ্যোগের কাছে মাথা নত না করতে। বিশ্বের প্রায় সব মিডিয়ায় এ খবর প্রকাশিত হয়েছে। শনিবার রাতে একটি বিবৃতি দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘আইডিএফের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া উচিত নয়।





